বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নেত্রকোনার কলমাকান্দায়  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নেত্রকোনার প্রতিনিধি :    |    ০৯:৪৭ পিএম, ২০২১-০৫-২২

নেত্রকোনার কলমাকান্দায়  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নেত্রকোনার  কলমাকান্দায় পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে আকাশ (৭) ও মাহিম (১৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাত বছরের আকাশ ঈদ উপলক্ষে তার মায়ের সাথে একই ইউনিয়নের পুলিয়ারাজনগর পাণেশ্বরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় সে তার মামা হৃদয়ের সাথে মহাদেও নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় আকাশ নদীর পানিতে ডুব দিয়ে আর ভেসে না উঠায় তার মামা হৃদয় ডাক—চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আকাশের কোন হদিস না পাওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আকাশের মৃতদেহ উদ্ধার করে।  অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল মন্নাফের দেড় বছরের ছেলে মাহিম তার মায়ের সাথে একই ইউনিয়নের গোবীরপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় মাহিম বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। পরিবারের লোকজন শিশু মাহিমকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশু মাহিমের লাশ বাড়ির পার্শবর্তী একটি পুকুরে ভেসে উঠে। পরিবারের লোকজন মাহিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।   

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাকসুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিন করে বলেন এ ব্যাপারে থানায় দুটি ইউডি মামলা হয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর